All-in-One Vocabulary Pack

The Complete Vocabulary Pack

The Complete Vocabulary Pack হলো এমন একটি package, যেখানে একজন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যেসব topic-এ কথা বলার প্রয়োজন হয় — সেসব বিষয়ের সব প্রয়োজনীয় শব্দ একদম গুছিয়ে এক জায়গায় রাখা হয়েছে। একদম শূন্য থেকে শুরু করে ৩০টি মূল ক্যাটাগরি ও ১৩০টিরও বেশি topic-এ সাজানো এবং ৫,০০০-এরও বেশি vocabulary সমৃদ্ধ এই package-টি শেষ করলে আপনি দৈনন্দিন জীবনের যেকোনো বিষয়ে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবেন। প্রতিটি শব্দ শুধু মুখস্থ করার জন্য নয় — বুঝে ব্যবহার করার জন্য। তাই প্রতিটি শব্দের সাথে দেওয়া হয়েছে বাংলা অর্থ, বাংলা ও ইংরেজি সংজ্ঞা এবং word type অনুযায়ী আলাদা আলাদা real-life উদাহরণ বাক্য। আর ইংরেজি শেখার আসল উদ্দেশ্য তো ইংরেজিভাষী মানুষদের সাথে কথা বলা — কিন্তু উচ্চারণই যদি সঠিক না হয়, তাহলে তারা কিছুই বুঝবে না। তাই এখানে প্রতিটি শব্দের জন্য IPA দেওয়া হয়েছে — IPA হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি উচ্চারণ চিহ্ন পদ্ধতি, যা দিয়ে যেকোনো ভাষার শব্দ ঠিক কীভাবে উচ্চারিত হয় তা নির্ভুলভাবে লেখা যায়। তবে যারা IPA-র সাথে পরিচিত নন, তাদের ও চিন্তা নেই — কারণ একজন native speaker ওই শব্দটি ঠিক যেভাবে উচ্চারণ করেন, সেটা সহজ বাংলায় লিখে দেওয়া হয়েছে এবং American ও British উভয় accent-এর native voice-ও রাখা হয়েছে — যাতে আপনি ঠিক একজন native-এর মতোই বলতে পারেন।

Learn in the Right Order

Explore All Categories

30 categories covering all the essential vocabulary for everyday life — so you can speak confidently on any topic.

Active
1

The Human Body

মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রতিটি অংশ, অভ্যন্তরীণ অঙ্গ ও চেহারা বর্ণনার সব গুরুত্বপূর্ণ শব্দ।

Locked
2

Colors & Light

মৌলিক রঙ থেকে শুরু করে আলো ও রঙের বৈচিত্র্য বর্ণনায় ব্যবহৃত সকল গুরুত্বপূর্ণ শব্দসমূহ।

Locked
3

Personality & Character

মানুষের স্বভাব, আচরণ, মেজাজ ও চারিত্রিক গুণাবলী বোঝাতে ব্যবহৃত সকল গুরুত্বপূর্ণ শব্দসমূহ।

Locked
4

Emotions & Feelings

মানুষের বিভিন্ন আবেগ, অনুভূতি ও মানসিক অবস্থা প্রকাশে ব্যবহৃত সব গুরুত্বপূর্ণ শব্দসমূহ।

Locked
5

Health & Medicine

শরীর খারাপ থেকে শুরু করে রোগ, ডাক্তার, ওষুধ, হাসপাতাল এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সব গুরুত্বপূর্ণ শব্দসমূহ।

Locked
6

Fitness & Lifestyle

ব্যায়াম থেকে শুরু করে সুস্থ জীবনযাপন ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে ব্যবহৃত সব গুরুত্বপূর্ণ শব্দসমূহ।

Locked
7

People, Family & Relationships

ব্যক্তিগত পরিচয়, জীবনের পর্যায়, পরিবার, আত্মীয়স্বজন, প্রেম-বিবাহ ও বন্ধুত্বসহ সামাজিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দসমূহ।

Locked
8

Home & Daily Life

ঘরের কক্ষ থেকে শুরু করে রান্নাঘর, বাথরুম, প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র ও সেগুলোর অবস্থা বর্ণনায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দসমূহ।

Locked
9

Food & Cooking

ফলমূল ও শাক-সবজি, মাছ-মাংস থেকে শুরু করে ভাত-শস্য, মশলা, পানীয় এবং রান্নার পদ্ধতিসহ খাবার ও রন্ধনশৈলীর সব গুরুত্বপূর্ণ শব্দ।

Locked
10

Numbers & Math

শূন্য থেকে শুরু করে সংখ্যা গণনা, ক্রম এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগসহ মৌলিক গণিতের গুরুত্বপূর্ণ শব্দসমূহ।

Locked
11

Measurement, Size & Quantity

গ্রাম থেকে কিলোমিটার পর্যন্ত পরিমাপ, ছোট থেকে বিশাল আকার এবং কম-বেশি পরিমাণ বোঝানোর সব গুরুত্বপূর্ণ শব্দ।

Locked
12

Time & Clock

সেকেন্ড থেকে শুরু করে সময় বলা, দিন-মাস-ঋতু এবং অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বোঝানোর সব গুরুত্বপূর্ণ শব্দ।

Locked
13

Nature & Environment

রাস্তা, ভূমি, জলাশয়, আবহাওয়া, গাছপালা, প্রাণী থেকে শুরু করে গ্রাম ও শহর পরিবেশ বর্ণনায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দসমূহ।

Locked
14

Travel & Tourism

ভ্রমণ পরিকল্পনা, যাতায়াত ও থাকার ব্যবস্থা থেকে শুরু করে দর্শনীয় স্থান, প্রকৃতি ও খাবারসহ ভ্রমণ সম্পর্কিত সব গুরুত্বপূর্ণ শব্দসমূহ।

Locked
15

Education & Student Life

শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী ও শিক্ষক থেকে শুরু করে শ্রেণিকক্ষ, স্কুল সামগ্রী, একাডেমিক বিষয়, পড়াশোনা, পরীক্ষা এবং উচ্চশিক্ষাসহ শিক্ষাজীবনের সব গুরুত্বপূর্ণ শব্দভান্ডার।

Locked
16

Books & Literature

বই, সাহিত্যের বিভিন্ন ধরন, লেখক থেকে শুরু করে প্রকাশনা এবং গল্পের কাঠামো বর্ণনায় ব্যবহৃত সব গুরুত্বপূর্ণ শব্দসমূহ।

Locked
17

Arts & Crafts

শিল্পকলার ধরন, চিত্রকর্ম, ভাস্কর্য, কারুশিল্প এবং শিল্প প্রদর্শনী সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ শব্দসমূহ।

Locked
18

Philosophy & Critical Thinking

দর্শন, যুক্তি, নৈতিকতা ও সত্যসহ বিতর্ক ও বিশ্লেষণাত্মক চিন্তাভাবনায় ব্যবহৃত সকল গুরুত্বপূর্ণ শব্দসমূহ।

Locked
19

Personal Development

জীবনের লক্ষ্য নির্ধারণ, অনুপ্রেরণা, পরিশ্রম ও শৃঙ্খলা থেকে শুরু করে চ্যালেঞ্জ মোকাবেলা এবং সাফল্য অর্জন সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ শব্দসমূহ।

Locked
20

Job & Professional Life

চাকরি অনুসন্ধান, নিয়োগ, কর্মক্ষেত্র ও বেতনসহ পেশাদার কর্মজীবন সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ শব্দসমূহ।

Locked
21

Business & Commerce

ব্যবসা, বাণিজ্য ও উদ্যোগ থেকে শুরু করে বিপণন, বিনিয়োগ, কর এবং আন্তর্জাতিক বাণিজ্য পর্যন্ত সব গুরুত্বপূর্ণ শব্দসমূহ।

Locked
22

Shopping

দোকান, পণ্য, দাম, পরিশোধ ও ডেলিভারিসহ কেনাকাটা সম্পর্কিত সব গুরুত্বপূর্ণ শব্দসমূহ।

Locked
23

Technology & Internet

কম্পিউটার ও মোবাইল ডিভাইস থেকে শুরু করে সফটওয়্যার, ইন্টারনেট ব্রাউজিং, সামাজিক মাধ্যম এবং অনলাইন নিরাপত্তা সম্পর্কিত সব গুরুত্বপূর্ণ শব্দসমূহ।

Locked
24

Media & Entertainment

সংবাদ, চলচ্চিত্র, টিভি ও সংগীত থেকে শুরু করে গণমাধ্যমের প্রকারভেদ, পুরস্কার ও জনমত সম্পর্কিত সব গুরুত্বপূর্ণ শব্দ।

Locked
25

Sports & Games

সাধারণ ক্রীড়া পরিভাষা থেকে শুরু করে ক্রিকেট, ফুটবল এবং শারীরিক খেলাধুলা বোঝানোর সব গুরুত্বপূর্ণ শব্দ।

Locked
26

Culture & Society

জাতি, ধর্ম, ঐতিহ্য, প্রথা ও বৈচিত্র্যসহ মানব সংস্কৃতি ও সামাজিক জীবন বোঝাতে ব্যবহৃত সকল গুরুত্বপূর্ণ শব্দসমূহ।

Locked
27

Religion, Faith & Spirituality

বিশ্বের প্রধান ধর্মসমূহ, পবিত্র গ্রন্থ, উপাসনা পদ্ধতি, ধর্মীয় ব্যক্তিত্ব, নৈতিকতা, পরকাল ও অতিপ্রাকৃত বিষয়াদিসহ ধর্ম ও বিশ্বাস-সম্পর্কিত সব গুরুত্বপূর্ণ শব্দসমূহ। তবে, এই বিভাগের শব্দগুলোর উচ্চারণ ভিন্ন হতে পারে, কারণ প্রতিটি ধর্ম ও সংস্কৃতির নিজস্ব ধর্মীয় পরিভাষা উচ্চারণের আলাদা রীতি ও প্রচলন রয়েছে।

Locked
28

Government, Politics & Law

সরকার ব্যবস্থা, রাজনৈতিক দল ও মতাদর্শ, নির্বাচন, দুর্নীতি, আইন ও বিচার এবং নাগরিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার সব গুরুত্বপূর্ণ শব্দ।

Locked
29

War, Military & Diplomacy

সামরিক বাহিনী, যুদ্ধ ও সংঘাত এবং আন্তর্জাতিক কূটনীতিসহ বৈশ্বিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার সব গুরুত্বপূর্ণ শব্দ।

Locked
30

Sentence Building Words

ইংরেজি বাক্য শুদ্ধভাবে তৈরি করতে প্রয়োজনীয় আর্টিকেল, সর্বনাম, অব্যয় ও সংযোজকসহ সব গুরুত্বপূর্ণ শব্দসমূহ। (লক্ষ্য রাখবেন, এই শব্দগুলোর অর্থ বাক্যের প্রসঙ্গের ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে)

Messenger
Messenger